About us

একনজরে বাংলাদেশ ক্যাড ক্যাম এসোসিয়েশন (বিসিসিএ):

গার্মেন্টস প্রতিষ্ঠানের সামান্য সংখ্যক প্যাটার্ন মাস্টারদের কিভাবে পারস্পারিক সমন্বয় করা যায় এমনি স্বপ্ন দেখেন মোঃ মোস্তাফিজুর রহমান মিরাজ (প্রতিষ্ঠাতা, বিসিসিএ) এবং এরই ধারাবাহিকতায় ইন্টারনেটের সহযোগিতায় ঢাকার উত্তরায় চা-চক্র নামক অনুষ্ঠানের মাধ্যমে বিসিসিএ-এর যাত্রা শুরু হয় ২০১১ সালে। ২০১২ সাল থেকে এই চিন্তাধারা ও সদস্য সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি ঘটতে থাকে। ২০১৫ সালে কমিটি গঠন ও গঠনতন্ত্র করা হয়। ২০১৭ সালে প্রথম কণ্ঠভোটে জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (মিরাজ)-কে সভাপতি ও জনাব মোঃ মাসুম বিল্লাহ-কে সাধারণ সম্পাদক করা হয়। তারপর বিভিন্ন জায়গায় বিসিসিএ-এর আয়োজনে বাৎসরিক বনভোজন ও আলোচনা সভা করা হয়। এই ধারাবাহিকতায় ২০২১ সালে আবার ব্যালট বাক্সে ২০২১-২২ সালের জন্য দ্বিবার্ষিক নির্বাচন হয়। এই নির্বাচনে সভাপতি হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমান (মিরাজ) ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রাশেদ খান হিরা নির্বাচিত হন। তাদেরকে কেন্দ্র করে বর্তমান কমিটি গঠন করা হয়। পারস্পারিক সহযোগিতা-সম্প্রীতি ও যোগাযোগ রক্ষার জন্য বর্তমান কমিটি নিঃস্বার্থ পরিশ্রম করে যাচ্ছে।

বিসিসিএ-এর লক্ষ্য ও উদ্দেশ্য:

  • বিশ্বব্যাপী গার্মেন্টস প্যাটার্ন টেকনোলজিস্টদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সমন্বয় সাধন করা;
  • বাংলাদেশকে বেকারমুক্ত করণে রাষ্ট্রকে সহায়তা করা;
  • যুব উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করা;
  • শিক্ষিত ও বেকারদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা;
  • সামাজিক অবক্ষয় তথা দুর্নীতি, মাদক, যৌতুক, ছিনতাইসহ বেআইনী তৎপরতা থেকে যুব সমাজকে ফিরিয়ে রাখতে ‍উদ্বুদ্ধ করা;
  • যুব সমাজকে আইটি বিষয়ে পারদর্শী ও উদ্বুদ্ধ করা;
  • দুঃস্থ ও অসহায়দের সম্মিলিত প্রচেষ্টায় আর্থিক ও সামাজিক সহযোগিতা করা;
  • মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা;
  • চাকুরীচ্যূতদের চাকুরী প্রাপ্তিতে সহযোগিতা করা;
  • বাংলাদেশের পোশাক শিল্পকে প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে সমুন্নত করতে প্রচেষ্টা চালানো।

বিসিসিএ-এর মেসেঞ্জার গ্রুপের নির্দেশনা:

  • কোন সদস্য ভাইকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করার লক্ষ্যে মন্তব্য করা যাবে না;
  • মিথ্যা ও বানোয়াট চাকুরী পোস্ট করা যাবে না;
  • চাকুরীর জন্য পোস্টদাতাকে ইনবক্সে বার বার বিরক্ত করা যাবে না, নিজ যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস থাকলে প্রয়োজনে উল্লেখিত মাধ্যমে যোগাযোগ করা;
  • ব্যক্তিগত মেসেজ/কুশলাদি জানার জন্য মেসেঞ্জার গ্রুপে কোন পোস্ট করা যাবে না;
  • ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোন লেখা বা লিঙ্ক শেয়ার করা যাবে না;
  • রাজনৈতিক বা প্রতিহিংসামূলক কোন লেখা বা লিঙ্ক শেয়ার করা যাবে না;
  • রাষ্ট্রবিরোধী কোন লেখা বা লিঙ্ক শেয়ার করা যাবে না;
  • পোস্টের নিচে আলাদাভাবে কোন রিএক্ট (লাভ, লাইক,ওয়াও..) করা যাবে না, একান্ত করতে হলে পোস্টের উপর ক্লিক করে ধরে রিএক্ট করা যাবে;
  • অন্য কোন গ্রুপের লিঙ্ক /পোস্ট বিসিসিএ-তে শেয়ার করা যাবে না, পক্ষান্তরে বিসিসিএ-এর কোন পোস্ট অন্য গ্রুপে শেয়ার করা যাবে না;
  • গার্মেন্টস শ্রমিক অসন্তোষ তৈরি হয় এমন কোন উস্কানীমূলক মেসেজ বা লিঙ্ক দেওয়া যাবে না;

বিসিসিএ-এর সকল সিদ্ধান্তকে বিসিসিএ-এর আইন বলিয়া মানিয়া নিতে সম্মত হইয়া সদস্য হইলাম।